ঢাকা |
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৭
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক তরুন প্রযুক্তিবিদ এ এইচ এম রোকমুনুর জামান রনি পবিত্র ওমরাহ হজ পালনের উদ্যেশ্যে সৌদিআরব যাত্রা করেছেন।
তিনি ২৭ মে শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আবর মক্কার উদ্দেশ্যে পবিত্র ওমরা হজ্ব পালন করতে রওয়ানা দিয়েছেন। মক্কায় পবিত্র ওমরা পালন শেষে তিনি মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী ১২ জুন দেশে ফিরবেন।
ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিআরব যাত্রার প্রাক্কালে বনপার সাধারণ সম্পাদক রনি, অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে সম্পৃক্ত সম্পাদক/প্রকাশক/সাংবাদিক সহ সকলের জন্য আল্লাহ্’র কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পরে তিনি সবার নিকট মহান আল্লাহ যেন তার ওমরা সফর সফল করেন এ জন্য দোয়া কামনা করেছেন।
এ এইচ এম রোকমুনুর জামান রনি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) করে ২০১২ সালে একটি প্রাইভেট টিভি চ্যানেলে চাকুরী শুরু করেন। অতঃপর একই সালে চাকুরীর পাশাপাশি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করতে “এইচ আর সফট বিডি” নামে একটি সফটওয়্যার ফার্ম গড়ে তোলেন। পরে চাকুরী অব্যাহতি দিয়ে নিজ প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত থাকেন।
২০১৩ সালে তিনি “মোবাইল মার্কেটিং বিডি” নামের আরও একটি প্রতিষ্ঠান শুরু করেন। বাল্ক এস এম এস ,ভয়েস কল , টেলি মার্কেটিং , সহ বাণিজ্যিক ভাবে মোবাইলে মার্কেটিং সহ মোবাইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান ও মোবাইল নিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত “মোবাইল মার্কেটিং বিডি”।
তিনি এইড বাংলাদেশ নামের একটি দাতব্য সংগঠনের ও পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন ২০১২ সাল থেকে। বর্তমানে বনপা’র সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দিনাজপুর নিউজ ২৪ ডট কমের প্রকাশক ও ডিজিটাল দর্পণ (আবেদন) মাসিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।