ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৭
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :
সিলেট- ০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে কানাইঘাট ডিগ্রি কলেজের ১২ জন দরিদ্র ছাত্র/ছাত্রীদেরকে তাদের ভর্তির জন্য আর্থিক সহযোগীতা বাবদ নগদ ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই আর্থিক সহযোগীতা প্রদানের জন্য কানাইঘাট ডিগ্রি কলেজের ছাত্র/ছাত্রীদের হাতে এসব চেক প্রদান করা হয়। উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস’র কানাইঘাট উপজেলা প্রতিনিধি এবং মাসিক কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দিন আলিম, কানাইঘাট উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, পৌর যুব সংহতির সভাপতি মানিক উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদ স্বাধীন, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ইকবাল জলিল খান, মোঃ আব্দুল মতিন, হোসেইন আহমদ প্রমূখ।
চেক গ্রহনকারী কানাইঘাট ডিগ্রি কলেজের ছাত্র/ছাত্রীরা হলেন শামীম আহমদ, শাহার আলম, নুর উজ জামান, রসমতি বালা দাস, সুমিতা বালা দাস, মাহফুজা আক্তার, মাছুমা বেগম, রিতা বালা দাস, জাহাঙ্গির আলম, শাকিরা বেগম, নাসরিন আক্তার, তামান্না বেগম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।