রসাঈদ, পঞ্চগড় : পঞ্চগড় সদরে জঙ্গি সন্দেহে এক শিশুসহ ছয় নারীকে আটক করেছে পুলিশ।গত রাত দেড়টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ক্যানটিনের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত রাত ৮টার দিকে এক শিশুসহ ছয় নারী ১৮ বিজিবি ক্যানটিনের সামনের এক বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে আসে সদর থানার পুলিশ।
আটক নারীরা জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায়। তারা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজারে যাওয়ার উদ্দেশে এসেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, আটক নারীরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

Web Nest Ltd.