পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


রাজশাহী বিভাগীয় চীফ :
“নারী পুরুষ ক্ষমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নূতন মাত্রা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
বুধবার সকাল ১০টায় পাবনা এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদা বেগম সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রেখা রানী বলো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থনীয় সরকারের উপ-পরিচালক কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুবাইদা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নীহার আফরোজ জলি,ব্রাক প্রতিনিধি আলমাসুর রহমান, আসিয়াব প্রতিনিধি আব্দুস সামাদ সহ বিভিন্ন জিও,এনজিও এর প্রতিনিধিবৃন্দ

এই সংবাদটি 434 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ