শিক্ষামন্ত্রীর ৫ দিনের সিলেট সফর

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৭

শিক্ষামন্ত্রীর ৫ দিনের সিলেট সফর

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ৫দিনের সরকারি সফরে সিলেট আসছেন।

বৃহস্পতিবার (আজ) বেলা দু’টায় তিনি ফ্লাইটে সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এরপর তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় শিক্ষামন্ত্রী জেলা পরিষদ মিলনায়তনে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালিক মায়নের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন।

এছাড়াও শিক্ষামন্ত্রী সফরকালিন সময়ে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে যোগদান করবেন। আগামী সোমবার তিনি ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন।

এই সংবাদটি 644 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ