বড়লেখায় নিখোঁজের ৩ দিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

বড়লেখায় নিখোঁজের ৩ দিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের ৩ দিন পর বুধবার ভোরে এলাকাবাসী তৌফিক আনোয়ার চৌধুরী (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তিনি পৌরশহরের পানিধারের মৃত ছালেহ আহমদ চৌধুরীর ছেলে। সোমবার তিনি নিখোঁজ হন। বুধবার ভোরে বাড়ির পাশের একটি ফিশারিতে তার ভাসমান লাশ পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি না করা ও ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন নিহত তৌফিক মানসিক রোগী এবং তারা ময়নাতদন্ত করতে আগ্রহী নন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে তাদেরকে পরামর্শ দেয়া হয়েছে।

 

এই সংবাদটি 577 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ