ঢাকা |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

মানব সম্পদ উন্নয়ন ও সু-শিক্ষার প্রসারে আজীবন কাজ করতে চাই—— খলিল চৌধুরী
বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী বলেছেন, মানবসম্পদ উন্নউয়ন ও সু-শিক্ষার প্রসারে আমি আজীবন কাজ করে যেতে চাই। এই মানব সম্পদকে শিক্ষিত করার মধ্যেই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিহিত। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম পড়ালেখার মাধ্যমে মাথা উচু করে দাঁড়াতে পারে।
বিয়ানীবাজার পৌরশহরে প্রায় দেড়কোটি টাকা ব্যয়ে নির্মিত খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের ত্রিতল বিশিষ্ট ২য় ক্যাম্পাসে ‘শিশু শ্রেণী’ হতে ‘দ্বিতীয় শ্রেণী’ পর্যন্ত একাডেমিক কার্যক্রম উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী এ কথাগুলো উচ্চারণ করেন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মো. তফজ্জুল হোসেন, শিল্পপতি নসরত খলিল চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের কো-অর্ডিনেটর ও বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন হারুনুর রশীদ দীপু, ম্যানেজিং কমিটির পক্ষে এ এফ এম সাইফুদ্দিন তাপাদার, উদযাপন কমিটির পক্ষে নাজিম উদ্দিন প্রমুখ।
বক্তাগণ ভবন নির্মাতা প্রধান অতিথির মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর দানে অনুদানে সমৃদ্ধ হয়েছে। শিক্ষা বিস্তারে মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার অবদানের কোন তুলনা নেই।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের পক্ষে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিনিওর শিক্ষক ফজলুর রহমান, অভিভাবক প্রতিনিধি সফিকুল হক রিপন ও মো: ছয়ফুল আলম ঝুনু। সভা পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক অমলেন্দু দে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগনকে ফুল দিয়ে বরণ করে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। এতে কোরআন তেলায়ত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিনিওর শিক্ষক মৌলানা আব্দুছ ছালাম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।