শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের অনিদিষ্টকালের ধর্মঘট চলছে

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের অনিদিষ্টকালের ধর্মঘট চলছে

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ব্যবসায়ী সমিতির ডাকে অনিদিষ্টকালের ধর্মঘট পালন চলছে।

শুক্রবার (৬ জানুয়ারী) সকাল ৬ টা থেকে অনিদিষ্টকালের ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকদের উপর হামলার বিচার এবং বেপোরোয়া ভাবে গাড়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ভাংচুরে ক্ষতি পূরনের দাবীতে শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ব্যবসাযী সমিতি ধর্মঘট পালন করছে।

সকাল থেকে শ্রীমঙ্গলে সকল স্থানীয় পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এছাড়া শহরের প্রায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও ছুটির দিন এবং ঘন কুয়াশার জন্য রাস্থায় সাধারন মানুষ কম রয়েছেন। তবে শ্রীমঙ্গল পর্যটন এলাকা হওয়ায় পর্যটক ও সাধারন মানুষ ভোগান্তিতে পড়েছেন। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ ষ্ট্যান্ড এলাকায় বিজিবি চালকের সাথে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় ।

এই সংবাদটি 341 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ