ঢাকা |
প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গলে ডাকাতি করার সময় বাধা দেয়ায় ডাকাতদলের হামলায় গুরুতর আহত এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে তিনি মারা যান। তিনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগরের গাজীপুর গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে নাজমিন আক্তার (২৩)। নাজমিনের মামা মামুন মিয়া জানান, ৮ নভেম্বর নিজ বাড়িতে ডাকাতদের হামলায় তিনি মারাত্মক জখম হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকাতে নিয়ে চিকিৎসা করালেও মেয়েটির অবস্থার উন্নতি না হলে বাড়িতে নিয়ে আসা হয়। এ অবস্থাতেই বুধবার সকালে তার মৃত্যু হয়। আশিদ্রোন ইউপি সদস্য আরজু মিয়া বলেন, ডাকাত দলের হামলায় পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে আসে এবং এক ডাকাতকে ধরে ফেলে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।