কে হবে প্রথমবার জেলা পরিষদের কান্ডারী ?

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬

কে হবে প্রথমবার জেলা পরিষদের কান্ডারী ?

ফয়জুল হক শিমুল:http://somoychitro.com/?p=14505&preview=true

জেলা পরিষদে নির্বাচনে নেই কোন আমেজ । প্রার্থী ভোটার ও সমর্থকদের মধ্যে নেই কোন তৎপরতা। চা ষ্টলে নেই কোন জল্পনা – কল্পনা। পোষ্টার, লিফলেট, নেই অবাধে বিতরণ। এ নির্বাচনে মাইকিং প্রচার-প্রচারণা হারিয়ে গেছে।    http://somoychitro.com/?p=14505&preview=true

তবুও প্রার্থী ও ভোটারদের হিসেব নিকেশের মধ্য দিয়েই আজ (২৮ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নির্বাচনে হবেন জেলা পরিষদের জনপ্রতিনিধি বা তাদের নেতা নির্বাচন। আম জনতার বোধগম্য না হলেও নির্বাচন যে কতটা গুরুত্ববহ তা বলার অপেক্ষা রাখে না।
সকাল ৯টা থেকে বেলা দু’টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রকাশ্যে তেমন একটা উত্তেজনা পরিলক্ষিত না হলেও ভোটারদের কাছ থেকে কৌশলে শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের ম্যানেজ করতে ব্যস্ত সময় কাটিয়েছেন।www.somoychitro.com

সিলেটে মোট ভোটার এক হাজার তিনশ’ ৪৩ জন। এরমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার দু’টি (১১ ও ১২) ওয়ার্ডের তিনটি কেন্দ্রে মোট ভোটার ৩শ’ ৪জন। বিয়ানীবাজার কেন্দ্রে ১০৮ জন।www.somoychitro.com

এবার প্রথমবারের মতো সরাসরি ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, ১৫জন পুরুষ ও ৫জন মহিলা সদস্য নিয়ে গঠিত হবে জেলা পরিষদ।

চেয়ারম্যান পদে জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থী না দিলেও বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দল সমর্থিত প্রার্থী হিসেবে সাবেক এম.পি ও গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমানের নাম ঘোষণা করেছে। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

নির্বাচনে এডভোকেট লুৎফুর রহমানের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগ রাজনীতির সাথে সমপৃক্ত অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, মো. জিয়াউদ্দিন লালা ও মো. ফখরুল ইসলাম। http://somoychitro.com/?p=14505&preview=true

দেখা যাক প্রথমবারের মত এবার কে হবেন জেলা পরিষদের কান্ডারী । তরীতে থাকবেন ১৫ জন পুরুষ । ৫ জন মহিলা । http://somoychitro.com/?p=14505&preview=true

এই সংবাদটি 589 বার পঠিত হয়েছে