মুক্তিযুদ্ধের ছড়ার জন্য সম্মাননা পেলেন ছড়াকার লুৎফুর রহমান

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

মুক্তিযুদ্ধের ছড়ার জন্য সম্মাননা পেলেন  ছড়াকার লুৎফুর রহমান

মুক্তিযুদ্ধের ছড়ার জন্য ঢাকায় সম্মাননা পেলেন বিয়ানীবাজারের ছড়াকার লুৎফুর রহমান। ২২ ডিসেম্বর জাতীয় পাবলিক লাইব্রেরী ঢাকায় অন্যধারা সাহিত্য সংসদ তাকে এ সম্মাননা প্রদান করেন। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে দেন দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, কবি ও টিভি উপস্থাপক রেজাউদ্দিন স্টালিন, কবি মতিন বৈরাগি, ছড়াকার আসলাম সানী প্রমুখ। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, লুৎফুর রহমানের বাড়ি বিয়ানীবাজারের নিদনপুর। থাকেন দুবাইতে। তিনি মাসিক মুকুলের সম্পাদক এবং প্রবাসের নিউজ এর নির্বাহি সম্পাদক। আগামি বইমেলায় সিলেট বিভাগের গণহত্যা নিয়ে তার লাল সবুজের ছড়া বই প্রকাশিত হচ্ছে। অঞ্চলভিত্তিক গণহত্যার প্রথম ছড়ার বই এটি।

এই সংবাদটি 361 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ