বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও ভবনে লিফটের কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও ভবনে লিফটের কার্যক্রম উদ্বোধন

বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের আয়োজনে পৌর শহরের গৌরিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রি মেডিকেল চেকআপ ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার স্কুলের সেমিনার কক্ষে ক্যান্সার হাসপাতালের ট্রাষ্টি বাজিদুর রহমানের সভাপতিত্ত্বে ম্যানেজার শাহেদ রহমানের পরিচালনায় হাসপাতালের এমডি স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ক্যাম্পের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মু আছাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মাছুম মিয়া, কৃষি অফিসার পরেশ চন্দ্র, ক্যান্সার হাসপাতালের পরিচালক রউফুল ইসলাম, ক্যান্সার হাসপাতালের ইনচার্জ ডাক্তারসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা।

বক্তারা ক্যান্সার হাসপাতালের কার্যক্রমের  প্রশংসা করে বলেন, ক্যান্সার হাসপাতালের এরকম কার্যক্রম অব্যহত থাকবে। তারা আশা রাখেন ক্যান্সার হাসপাতাল স্বচ্ছতার ভিত্তিতে তাদের কার্যক্রমের মাধ্যমে বিয়ানীবাজারসহ আশেপাশের এলাকাতে স্বাস্থোসেবা দিয়ে যাবে।

এই সংবাদটি 414 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ