জুড়ীতে “করিবুন নেছা মেধা বৃত্তি পরিক্ষা” অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

জুড়ীতে “করিবুন নেছা মেধা বৃত্তি পরিক্ষা” অনুষ্ঠিত

শাহীন আহমদ ♠
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ২নং পূর্বজুড়ী ইউনিয়নের টালিয়াউরায় এম এ রহিম শিশু শিক্ষা একাডেমীর উদ্যোগে “করিবুন নেছা মেধা বৃত্তি পরিক্ষা” ১ম বারের ন্যায় শুক্রবার (০২ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

একাডেমীর প্রতিষ্ঠাতা দুলাল আহমদের পরিচালনায় উক্ত পরিক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৮ জন (৩য় শ্রেণীর) শিক্ষার্থী অংশ গ্রহণ করে।তন্মধ্যে ছাত্র ১২ ও ছাত্রী ১৬ জন।

পরিদর্শনে ছিলেন হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, টালিয়াউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল আহমদ খাঁন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, সাংবাদিক শাহীন আহমদ, বিশিষ্ট সমজসেবক গিয়াস উদ্দিন সিদ্দিকী, ছইফ উদ্দিন (মাষ্টার), টালিয়াউরা মসজিদের খতিব মাওঃ জুবায়ের আহমদ প্রমুখ

এই সংবাদটি 327 বার পঠিত হয়েছে