বিপিএলে দল পেলেন বড়লেখার এবাদত

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

বিপিএলে দল পেলেন বড়লেখার এবাদত

বিশেষ প্রতিনিধি: বিপিএলের চতুর্থ আসরে দল পেয়েছেন রবি ফাস্ট বোলার হান্টের আবিষ্কার মৌলভীবাজারের জেলার বড়লেখার এবাদত হোসেন। প্লেয়ার্স ড্রাফটে তরুণ এ পেসারকে ডেকে নেয় রাজশাহী কিংস। দলটিতে এবাদত ছাড়াও রয়েছেন ড্যারেন স্যামি, মোহাম্মদ সামির মতো পেসার।
রবি ফাস্ট বোলার হান্টে অংশ নিয়ে গতির ঝড় তুলে সেরা হন বিমানবাহিনীতে চাকরিরত এবাদত হোসেন। ফাস্ট বোলার হান্টে সর্বোচ্চ গতি (ঘন্টায় ১৩৩ কিঃ মিঃ) তোলেন এ ডানহাতি বোলার। এর পর বিসিবির এইচপি কার্যক্রমে অংশ নেন তিনি। এইচিপির স্বল্পকালীন বোলিং পরামর্শক কোচ হয়ে আসা সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার আকিব জাভেদ এবাদতকে সম্ভাবনায় এক বোলার হিসেবে উল্লেখ করেছিলেন।

এই সংবাদটি 589 বার পঠিত হয়েছে