ঢাকা |
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি ক্ষমতায় থাকতে তখন দেশে মাত্র দু’জন মানুষ মারা গিয়েছিলেন। তারা হলেন- ডা: মিলন আর নুর হোসেন। আর এখন দেশে হিসাব ছাড়া মানুষের মৃত্যু হয়। এই মায়েদের অশ্রুজলে দেশের গণতন্ত্র ভেসে গেছে। দেশের মানুষ পরিবর্তন চায়। ভেসে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোন বিকল্প নেই।
শনিবার সিলেট রেজিস্টারি মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ।
এরশাদ বলেন, আগামীতে দেশের মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আর লক্ষ্যে ওলি আউলিয়ার দোয়া নিয়ে এই সিলেট থেকেই শুরু হলো আগামী নির্বাচনে প্রস্তুতি ও প্রচারণা। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের প্রতিটি ইউনিয়ন থেকে নগরে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানান এরশাদ।
তিনি বলেন, বৃহত্তর সিলেটের সকল উন্নয়ন আমি করেছি। সিলেটের কৃতিসন্তান এমএজি ওসমানীকে আমি পিতার মতো শ্রদ্ধা করি। তার সম্মানে আমি রাজধানীতে মিলনায়তন, সিলেটে বিমানবন্দর ও মেডিকেল কলেজ করেছি। দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সিলেটেই। এটি আমি করেছি।
তিনি বলেন- দেশ বিচারহীনতা চলছে। দেশ সাগর রুনী হত্যাকান্ডসহ বিভিন্ন হত্যাকান্ডের বিচার হচ্ছে না। আমার সময় দেশে এসিড সন্ত্রাসীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখন এসবের বিচার হয়না। এভাবে দেশ চলতে পারে না। এভাবে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদের বিরোধীদলীয় নেত্রী ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ, সাবেক মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, সালমা ইসলাম অ্যাডভোকেট এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তর এর সভাপতি ফয়সল চিশতি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, জিয়াউল হক মৃধা এমপি, এটিইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি প্রমুখ
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।