মুক্তি পেল পুনমের ‘অ্যাডাল্ট মুভি’র ট্রেলর

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

মুক্তি পেল পুনমের ‘অ্যাডাল্ট মুভি’র ট্রেলর

পুনম পান্ডে মানেই বিতর্ক। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে খবরের শিরোনাম হন তিনি।

ক্যারিয়ারে একটিও ব্যবসাসফল ছবি নেই। কিন্তু যৌনতা নির্ভর ছবি রয়েছে বেশ কয়েকটি। ‘নেশা’ তার মধ্যে অন্যতম একটি সিনেমা।

মাঝে মাঝেই বিস্ফোরক সব মন্তব্য করেন। কখনও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নগ্ন ছবি শেয়ার করে ঝড় তোলেন।

আর এবার বিতর্কের মাঝেই মুক্তি পেল তার যৌনতা নির্ভর সিনেমা ‘দ্যা উইকেন্ড’র ট্রেলর।

এটি পরিচালনা করেছেন আরিয়ন সিং। এই ছবিটির প্রযোজনা করেছেন পুনম পান্ডে। ছবিটি কেবল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটাই হবে ভারতের প্রথম অ্যাডাল্ট ছবি। এই ছবিটি মুক্তি পাওয়ার দিন এখনও ঘোষণা করা হয়নি। ছবিটি দর্শকরা টাকা দিয়ে কিনতে পারবেন।

এ বিষয়ে পুনম বলেন, ছবিটি করার সময় বেশ কয়েকটি ক্ষেত্রে রীতিমতো ভয় লাগছিল। কারণ ছবিতে যেমন থাকছে থ্রিলার, তেমনই থাকছে যৌনতার আবেদনও।

এই সংবাদটি 611 বার পঠিত হয়েছে