ঢাকা |
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬
মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে আগামী সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল ডেকেছে দলটি। এ ছাড়া কাল রোববার দোয়া-দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার মীর কাসেমের ফাঁসি কার্যকরের পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে শফিকুর রহমান অভিযোগ করেন, ‘সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে মীর কাসেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে রাত সাড়ে ১০টায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। এ ঘটনা আবারও বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন শফিকুর রহমান।
বিবৃতিতে জানানো হয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।