কুলাউড়ায় এইচএসসি পরীক্ষায় ১৩৯৪ ও আলিম পরীক্ষায় ২৯০ জন উত্তীর্ণ

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

কুলাউড়ায় এইচএসসি পরীক্ষায় ১৩৯৪ ও আলিম পরীক্ষায় ২৯০ জন উত্তীর্ণ

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে ৯ কলেজের মোট ২৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৯৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩টি কলেজের ৫ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া কলেজ পর্যায়ে লংলা আধুনিক ডিগ্রী কলেজের সর্ব্বোচ্চ ৩ জন জিপিএ ৫ পেয়ে ফলাফলে উপজেলার মধ্যে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
কলেজওয়ারী ফলাফলে উত্তীর্নদের মধ্যে কুলাউড়া ডিগ্রী কলেজ ৬০৮ জনের মধ্যে ৩৩০জন, জিপিএ ৫-১জন, কারীগরীতে ৫৫ জনের মধ্যে ৪৬ জন, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ৪৪০ জনের মধ্যে ২৩০ জন ও জিপিএ-৫-১ জন, লংলা আধুনিক ডিগ্রী কলেজ ৬০১ জনের মধ্যে ৪৫৫ জন ও জিপিএ-৫-৩ জন,ইউছুফ-গণী কলেজ ১৮৮ জনের মধ্যে ১০৮ জন, বরমচাল স্কুল এন্ড কলেজ ১১৬ জনের মধ্যে ৬৫ জন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজ ৯২ জনের মধ্যে ৪৫ জন, ভাটেরা স্কুল এন্ড কলেজ ১৪৮ জনের মধ্যে ৪৩ জন, ছকাপন স্কুল এন্ড কলেজ ৮২ জনের মধ্যে ৩২ জন ও নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের ১১১জনের মধ্যে ৬৬ জন উত্তীর্ণ হয়েছে। এইচএসসি পরীক্ষায় উপজেলায় মোট পাশের হার ৫৮.৪২%।

কুলাউড়ায় আলিম পরীক্ষায় ২৯০ জন উত্তীর্ণ
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ফলাফলে ৯ মাদ্রাসার মোট ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে একমাত্র ভাটেরা সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা ফলাফলে শতভাগ অর্জনে সক্ষম হয়েছে। মাদ্রাসা ওয়ারী উত্তীর্নদের মধ্যে ভাটেরা সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা ২০জনের মধ্যে ২০জন, রবিরবাজার দারুচ্ছুন্নাহ আলীম মাদ্রাসা ৩৭জনের মধ্যে ৩২জন, নয়াবাজার ফাজিল মাদ্রাসা ৫৫জনের মধ্যে ৩৯জন, মনসুর মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা ২৪জনের মধ্যে ১৮জন, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসা ১০৪জনের মধ্যে ৮৯জন, হযরত শাহ খাকী আলিম মাদ্রাসা ৩০জনের মধ্যে ২২জন, সাগরনাল সিনিয়র মাদ্রাসা ৩৯জনের মধ্যে ৩৫জন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা ২০ জনের মধ্যে ১৭জন ও ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা ২০জনের মধ্যে ১৮জন উত্তীর্ণ হয়ে কৃতিত্ব অর্জন করেছে বলে কেন্দ্র প্রধান অধ্যক্ষ জালাল আহমদ খান জানান। আলিম পরীক্ষায় পাশের হার ৮৩.০৯%।

এই সংবাদটি 862 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ