ঢাকা |
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬
কোপায় বড়দের শিরোপা হারানোর ক্ষত এখনো হয়ত শুকায়নি। এরই মধ্যে অলিম্পিকের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জুনিয়র মেসিরা।
হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিও অলিম্পিক থেকে ছিটকে পড়েছে আর্জেন্টিনা।
বিশ্ব ফুটবলের র্যাংকিং বিবেচনা করলে এ ফলাফল অবিশ্বাস্য। এখন বিশ্বের এক নম্বর দল আর্জেন্টিনা। অন্যদিকে ৮২ নম্বর দল হন্ডুরাস। এ ম্যাচ তো হেসে খেলে জেতার কথা আর্জেন্টিনার।
কোয়ার্টার ফাইনালে যেতে শেষ ম্যাচে জিততেই হতো জুনিয়র মেসিদের। কারণ প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় গোল ব্যবধানে হন্ডুরাসের চেয়ে পিছিয়ে ছিল তারা।
জেতা দরকার এমন ম্যাচেই উল্টো হারতে বসেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৫ মিনিটে অ্যান্থনি লোজানোর পেনাল্টি গোলে ১-০ গোলে এগিয়ে যায় হন্ডুরাস।
এ গোল আর্জেন্টিনা শোধ করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। মরিসিও মার্টিনেজের ফ্রি-কিকটি হন্ডুরাসের এক ডিফেন্ডারের গায়ে লেগে গোলকিপারকে ফাঁকি দিয়ে চলে যায় জালে।
শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে দুবারের সোনাজয়ীদের এবার খালি হাতেই ফিরতে হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।