ঢাকা |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬
ডেক্স রিপোর্ট : আগস্টের তৃতীয় সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে দু’একদিনের মধ্যে সারসংক্ষেপ পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ১৬ আগস্টের পর যে কোনোদিন ফল প্রকাশের জন্য প্রস্তুত আছি। এ ব্যাপারে একটি সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, পাবলিক পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার একটি রেওয়াজ আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাচ্ছি। ১৬ থেকে ২০ আগস্টের মধ্যে তিনি যেদিন সময় দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।’
এ কর্মকর্তা আরও বলেন, ১৬ আগস্ট মঙ্গলবার। সাধারণত শুক্রবার ফল প্রকাশ করা হয় না। আবার ২২ জুন সর্বশেষ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে ২১ আগস্ট পরীক্ষা শেষের ৬০ দিন পূর্ণ হবে। এসব বিবেচনায় ১৮ বা ২০ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।
এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।