ঢাকা |
প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
নিহতরা হলেন- ফুলেসা বেগম (৫০), মালদুয়েন নেসা (৭০), রাকিব (১২), মার্জিয়া (৩), সম্রাট (৮), সুমাইয়া (৫), জেরিন (৮) ও ইয়াসিন (৭)।
শনিবার বেলা ১১টার দিকে রায়পুরার জঙ্গিশিবপুর বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এটিতে শতাধিক যাত্রী ছিল। ট্রলারটি ছাড়ার পর কিছু দূরে যেতেই তা ডুবে যায়। এসময় অনেকেই সাঁতরে তীরে উঠে। এছাড়া তাৎক্ষণিক স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদের মধ্যে দুই নারী ও এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে বিভিন্ন এলাকা থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উদ্ধার আটজনের মধ্যে দুইজন নারী ও পাঁচজন শিশু।
স্থানীয়রা জানায়, নদীর প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে।
রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন সরকার আটজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতিরিক্ত যাত্রী তোলায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি একটি মাজারে যাচ্ছিল।
ওসি বলেন, উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।