ঢাকা |
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
জাকির হুসাইন : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচক ও লেনদেন সবই বেড়েছে। মাত্র একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২২ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ রবিবারের তুলনায় আজ ৩৩ শতাংশ লেনদেন বেড়েছে। আর এ অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানিগুলো। আজ সোমবার বীমা খাতের ৪৭ টি কোম্পানির মধ্যে ৩৩ টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। অর্থাৎ আজ ৭০.২১ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে সোমবার সকল কোম্পানির শেয়ার লেনদেন হয়। দিনের লেনদেন শেষে দেখা যায়, ৪৭টি কোম্পানির মধ্যে ৩৩ টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, যা ৭০.২১.%। শেয়ার দর কমে মাত্র ১৩টি কোম্পানির। অর্থাৎ ২৭.৬৫% কোম্পানির দরপতন হয়েছে। আর তালিকাভুক্ত বাকি ১টি কোম্পানির শেয়ার লেনদেনে কোনো পরিবর্তন হয়নি।
এদিকে সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে প্রায় ৩৩ শতাংশ লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ আজ ডিএসইতে ৪৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১২২ কোটি ২০ লাখ টাকার বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। এদিকে আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির কোম্পানির
সোমবার যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- বিজিআইসি ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, মার্চেন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, বিএনআইসিএল ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
যেসব কোম্পানির শেয়ার দর কমেছে- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স,ইস্টার্ন ইন্স্যুরেন্স,ঢাকা ইন্স্যুরেন্স,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স,নিটল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স,রিলায়েন্স ইন্স্যুরেন্স,প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া আজ শুধুমাত্র প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।