বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৬

বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে  সিদ্ধান্ত
বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: অভিজাত গুলশান এলাকায় স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে হামলাকারী দুই জঙ্গি বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছিলেন, এমন অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ভারতের পর বাংলাদেশেও পিস টেলিভিশনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তদন্তের পরই সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এ কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এক সপ্তাহের ব্যবধানে দেশে দুটি বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়। গুলশান হামলার ক্ষত না শুকাতেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের মাঠের কাছে ফের সন্ত্রাসী হামলা হয়। এ প্রেক্ষাপটে মন্ত্রিসভা কমিটির ওই ‘বিশেষ’ বৈঠক হয়, যেখানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী।

এদিকে এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় আজ সোমবার পুরো বিষয় পরীক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে টেলিভিশনের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘পিস টিভি বহু ক্ষেত্রে মসুলমান সমাজের কুরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, দেশজ সংস্কৃতি, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না’।

এই সংবাদটি 517 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ