ফারইস্ট লাইফের ৩৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬

ফারইস্ট লাইফের ৩৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৩ আগস্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ আগস্ট।

এই সংবাদটি 703 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ