ঢাকা |
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬
বিশ্বজুড়ে সীমিত অর্থনৈতিক অগ্রগতির মাঝেও বীমা খাতের প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রয়েছে। ২০১৫ সালে বিশ্বব্যাপী প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩.৮ শতাংশ। এর আগে ২০১৪ সালে এই প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৩.৫ শতাংশ। তবে অঞ্চল ভিত্তিতে প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে এশিয়া। সুইস রি’র সিগমা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
বীমা খাতের চাহিদার মধ্যে মূল চালক হিসেবে সাধারণত বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিবেচনা করা হয়। ২০১৫ সালে এই মূল চালকের প্রবৃদ্ধি ছিল মাত্র ২.৫ শতাংশ। তবে উন্নত বাজারে শক্তিশালী ভিত্তির কারণে গত বছর নন-লাইফ বীমা খাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩.৬ শতাংশ।
অন্যদিকে বীমা খাতের সার্বিক অগ্রগতি সত্বেও লাইফ বীমায় প্রিমিয়াম সংগ্রহ কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে লাইফ বীমায় প্রিমিয়াম সংগ্রহের প্রবৃদ্ধি ছিল ৪.৩ শতাংশ। তবে উন্নত বাজারে দুর্বল অবস্থানের কারণে ২০১৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৪ শতাংশে।
গত বছর সবচেয়ে বড় মন্দাবস্থা দেখা গেছে পশ্চিম ইউরোপে। এই অঞ্চলে বীমা খাতের প্রবৃদ্ধি ৫.৮ শতাংশ থেকে ১.৩ শতাংশে নেমে এসেছে। তবে ইতিবাচক খবর এসেছে উঠতি বাজার থেকে বিশেষ করে এশিয়ায়। গত বছরের তুলনায় দিগুণ বেড়ে ১২ শতাংশে পৌঁছেছে এই অঞ্চলের প্রবৃদ্ধি।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, বীমা শিল্পের ওপর কম সুদ হারের প্রভাব লাইফ ও নন-লাইফ উভয় খাতের ওপর চাপ প্রয়োগ করছে। সুইস রি’র প্রধান অর্থনীতিবিদ কার্ট কার্ল বলেছেন, সুদের হার এবং সামষ্টিক অর্থনীতি ও আর্থিক বাজার পরিবেশ বীমা শিল্পের জন্য দৃষ্টিভঙ্গী গঠন করতে থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।