এবার কিশোরগঞ্জ শহরের এক মন্দিরের সেবায়েতের উপর হামলা

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৬

এবার কিশোরগঞ্জ শহরের এক মন্দিরের সেবায়েতের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে প্রতিরোধের মুখে পড়ায় দুর্বৃত্তরা সেবায়েতের তেমন কোনো ক্ষতি করতে পারেনি।

শুক্রবার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে মন্দিরের সেবায়েত পলাশ চক্রবর্তী শোলক (৪৬) সামান্য আহত হন।

শনিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কিশোরগঞ্জ জেলা সভাপতি বিজয় শংকর রায় পলাশের বাড়ি পরিদর্শন করেছেন।

সেবায়েত পলাশ জানান, রাত ১টার দিকে মন্দিরের পাশে অবস্থিত তার বসতঘরের দরজায় কে বা কারা যেন কড়া নাড়েন। পরে তিনি দরজা খুলে বেরিয়ে আসলে মুখবাঁধা এক ব্যক্তি তার দুই সহযোগীসহ তাকে গলা ধরে টেনেহিঁচড়ে বাইরে নেয়ার চেষ্টা করে।

তবে তিনি প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারী তিন দুর্বৃত্ত পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের চাপাতির আঘাতে তিনি আহত হন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাটি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই সংবাদটি 519 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ