পরিবহন ধর্মঘটে গোলাপগঞ্জে ও বিয়ানীবাজারে যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

পরিবহন ধর্মঘটে গোলাপগঞ্জে ও বিয়ানীবাজারে যাত্রীদের দুর্ভোগ

 

স্টাফ রিপোর্টর:
এক বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহন ধর্মঘটের অংশ হিসাবে সারা বাংলাদেশের মতো সিলেটের গোলাপগঞ্জে ও বিয়ানীবাজারে  চলছে পরিবহন ধর্মঘট। আর এতে চরম ভোগান্তিতে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ।
এদিকে, ধর্মঘটের সমর্থনে সিলেটসহ গোলাপগঞ্জ উপজেলায়ও  সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা যায় শ্রমিকদের। গোলাপগঞ্জ চৌমুহনী, শিকপুর আমুড়া রাস্তার মুখ, ঢাকাদক্ষিণ বাইপাস, চৌঘরীসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। গাড়ি চলাচলে প্রতিবন্ধকতারও সৃষ্টি করছে তারা। এছাড়াও রাস্তায় বিক্ষোভ করতেও দেখা গেছে তাদের। ধর্মঘটের কারণে ভোর থেকে শত শত যাত্রী গোলাপগঞ্জ চৌমুহনীতে আটকে পড়ে । নির্দিষ্ট গন্তব্যের গাড়ি না পেয়ে অনেকেই ভ্যান রিকসা ও ছোট ছোট যানে করে গন্তব্যে যেতে চেষ্টা করছে।যাদের গন্তব্যস্থান নিকটে তারা পায়ে হেটেই চলে যাচ্ছেন।  চৌমুহনীতে দাঁড়িয়ে থাকা  হেতিমগঞ্জের আরাফাত হোসেন রাহেল বলেন, আমি ব্যবসার কাজে চারখাইয়ে যাওয়ার জন্য কোনরকম বাড়ি গোলাপগঞ্জে আসি। গোলাপগঞ্জ চৌমমুহনীতে এসে শুনলাম শ্রমিকরা কোন পরিবহণ চলতে দিচ্ছেনা। সময়মত না পৌছাতে পারলে ব্যবসার অনেক বড় ক্ষতি সাধন হবে বলেও জানান তিনি।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে মডেল থানার ওসি জানান, শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট গোলাপগঞ্জে ও বিয়ানীবাজারে  শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। ধর্মঘটে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব ধরনের সহিংসতা রোধ করতে পুলিশের একাধিক দল রাস্তায় টহল দিচ্ছে।

এই সংবাদটি 519 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ