২৮ বছর বয়সী এক শিক্ষিকা তারই দুই ছাত্রের সঙ্গে দৈহিক সম্পর্কের অপরাধে গ্রেফতার

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

২৮ বছর বয়সী এক শিক্ষিকা তারই দুই ছাত্রের সঙ্গে দৈহিক সম্পর্কের অপরাধে গ্রেফতার

যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের ২৮ বছর বয়সী এক শিক্ষিকা তারই দুই ছাত্রের সঙ্গে দৈহিক সম্পর্কের অপরাধে গ্রেফতার হয়েছেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশে। ডেইলি মেইলের খবরে বলা হয়, চলতি বছরের জুন মাসে অফ্রিকাতে মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুবাধে ১৭ বছর বয়সী প্রথম ছাত্রের সঙ্গে হেইলি ওয়ে নামে ওই শিক্ষিকার পরিচয় হয়। পরে তাদের দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতার এক পর্যায়ে ওই ছাত্রের সঙ্গে শিক্ষিকার দৈহিক সম্পর্ক গড়ে উঠে। আর এভাবে ওই ছাত্রের সঙ্গে শিক্ষিকার দশ বারের মতো দৈহিক সম্পর্ক হয়। দুজনের মাঝে দীর্ঘদিন এ সম্পর্ক চলে। আর দ্বিতীয় ছাত্র দাবি করেছে, যখন ছুটি কাটানোর জন্য হেইলি ভ্রমণে বের হতেন তখন ওই ছাত্রকে হেইলি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এক সময়ে তাদের মাঝে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। ভ্রমণের কোনো এক সময় তাদের দৈহিক সম্পর্ক হয়,আর সেটা একবার নয় বরং কয়েকবারের। হেইলি ওয়ে যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক গণিত শিক্ষক। বর্তমানে তিনি একটি কোম্পানিতে কর্মরত। এদিকে ছাত্রের সঙ্গে অনুপযোগী ও অবৈধ শারীরিক সম্পর্ক করার অপরাধে হেইলি ওয়েকে গ্রেফতার করে টেক্সাস পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়েও দেওয়া হয়। তবে তিনি ওই মামলায় আদালতে এখনো হাজিরা দিচ্ছেন। মূলত ওই দুই ছাত্রের অভিযোগের ওপর ভিত্তি করেই তাকে গ্রেফতার করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, যখন হেইলি তার মন্ত্রণালয়ের কাজে আফ্রিকা সফরে গিয়েছিলেন। তখন সফরকালে কোনো এক অনুষ্ঠানে তার সঙ্গে ১৭ বছর বয়সী এক কিশোরের পরিচয় হয় এবং তার সঙ্গে হেইলির দৈহিক সম্পর্ক হয়।
একইসঙ্গে ওই সফরের অন্য সময়ে অপর এক ছাত্রের সঙ্গে হেইলির দৈহিক সম্পর্ক হয়। আর ১৭ বছর বয়সী ওই কিশোর নিজেই তার মা-বাবার কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এ ঘটনার গত অক্টোবর মাসে হেইলিকে চাকরিচ্যুত করে তার নিজের কোম্পানি। এমনকি তাকে নির্দিষ্ট সময় বেধে দিয়ে বলা হয় ওই সময়ের মধ্যে সে যেন বিষয়টি মীমাংসা করেন। যদিও আগামী মাসের মাঝামাঝি সময়ে আবারো আদালতে হাজিরা দিতে যাবেন এ শিক্ষিকা। এদিকে গোয়েন্দাদের দাবি, দ্বিতীয় ছাত্রের সঙ্গে তার দৈহিক সম্পর্কের ঘটনার বিষয়টি পুরোপুরি স্পষ্ট না হলেও হেইলি ওয়ে যে ওই ছাত্রের সঙ্গে ভ্রমণে বের হয়েছেন এবং দীর্ঘ সময় দুজন দুজনের সঙ্গে চুটিয়ে বেড়িয়েছিলেন তার প্রমাণ কিন্তু গোয়েন্দাদের কাছে রয়েছে। যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সীদের সঙ্গে যৌন সম্পর্কের বৈধতা থাকলেও সেটি ছাত্র ও শিক্ষকের ক্ষেত্রে অবৈধ। সে জন্য হয়তো হেইলি ওয়েকে আরো ভোগান্তি পোহাতে হবে। এছাড়া ছাত্র-শিক্ষক অবৈধ সম্পর্কের অপরাধের টেক্সাস আইনে ২০ বছর কারাদণ্ড। সেক্ষেত্রে দৈহিক সম্পর্কের প্রমাণ মিললে ওয়েলের কপালে ভাজ পড়বে এমনটাই দাবি করছেন গোয়েন্দারা। আগামী ৬ জানুয়ারি টেক্সাসের আদালতে হাজিরা দিতে গেলে হেইলি ওয়ের বিষয়টি কোন দিকে গড়াচ্ছে সেটি বুঝা যাবে। অবশ্য সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে।

এই সংবাদটি 624 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ