ঢাকা |
প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬
ফয়জুল হক শিমুল : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন- ২০২১ সালের মধ্যে দুনিয়ার পরিমাপে (ভিশন ২০২১) বাংলাদেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করতে চাই ।
তিনি বলেন প্রযুক্তি এখন হাতের নাগালে ১০ কোটি মানুষ এখন মোবাইল ব্যবহার করে। সাড়ে ৫ কোটি ইমেইল ব্যবহার করে। দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। হাজার বছরের ভূখা নাঙ্গা মানুষ খেয়ে দেয়ে এখন আমারা ৫০ হাজার মে:ট: চাল বিদেশে বিক্রি করছি।
শিক্ষা , চিকিৎসা, খাদ্যে এখন আমারা স্বয়ংসম্পুর্ণ হয়েছি।
শিক্ষামন্ত্রী বলেন- এই আগষ্ট মাস আমাদের শোকের মাস এ মাসেই স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে । স্বাধীনতার সময় যারা বিরোধীতা করেছিল তারাই এখন দেশর উন্নয়ন অগ্রগতিতে বিরোধিতা করছে। বিরোধী এই চক্রই এখন জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করে দেশের উন্নয়ন অগ্রগতিতে বাধাঁ সৃস্টি করতে চাচ্ছে। ইসলাম জঙ্গিবাদ সমর্থন করেনা এমনকি পৃথিবীর কোন ধর্মই মানুষ হত্যা করার অনুমতি দেয়না। এদেরকে সকলে মিলে প্রতিরোধ করার আহবান জানান মন্ত্রী ।
তিনি শোকের মাসের
বঙ্গবন্ধু সহ তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
২৫ আগষ্ট বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে জঙ্গি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এর আগে তিনি একটি বাড়ী একটি খামার এবং পল্লী সঞ্চয় ব্যাংক বিয়ানীবাজারের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবি ৫২ ব্যাটলিয়ান মহাপরিচালক নিয়ামুল কবীর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিব্বির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিমা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, বিয়ানীবাজার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ প্রমুখ।
মন্ত্রী একই মঞ্চে ভূমিহীন অসচ্চল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় ৪টি বাড়ীর শুভ উদ্বোধন, ছাত্র- ছাত্রীদের অনুদান বিতরণ, বয়স্ক, বিধবা ভাতা, প্রতিবন্ধিদের ভাতার বই,হুইল চেয়ার ও আইডি কার্ড বিতরণ এবং ৮ টি বিদ্যালয়ের প্রজেক্টর ও ৫টি বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।