স্টেশনে প্রেমিক যুগল আটক, অত:পর…

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

স্টেশনে প্রেমিক যুগল আটক, অত:পর…

প্রেম মানেনা কোন বাধাঁ। এই প্রেমের ইতিহাস রচনা করেছেন লায়লী – মজনু , শিরি – ফরহাদ । কিন্তু আজকালকার খাদ্য দ্রব্য থেকে নিয়ে সর্বক্ষেত্রে যখন ভেজাল। প্রেম তার থেকে ব্যতিক্রম নয়। প্রেমের নাম করে অবাধে বিচরণ , হোটেল রেস্তোরা থেকে নিয়ে পার্ক পর্যন্ত মেলামেশা প্রেমকে করছে কুলষিত । তাই প্রেমেও ভেজাল ধরেছে । কোনটা আসল কোনটা নকল তার হদিস পাওয়া মুসকিল । আর সেই সুবাদে আইন প্রয়োগকারীরা ও লুফে নিচ্ছে ফায়দা বা বখরা । এমনি একটি ঘটনা ঘটেছে চাটমোহরে । সংবাদটি পাঠিয়েছেন আমাদের পাবনা প্রতিনিধি 

গাজীপুরে পোষাক কারখানায় চাকুরি করার সুবাদে রুমা আক্তার (১৬) ও রানা হোসেন (২২) এর পরিচয়। সেখান থেকে প্রেমের সম্পর্কের জের ধরে শুক্রবার ভোর রাতে ট্রেন যোগে চাটমোহর রেলস্টেশনে এসে নেমে পড়েন তারা। সেখান থেকে তাদের নিয়ে যেতে এসে ছেলের বন্ধু তিন যুবক হাজির হয় চাটমোহর স্টেশনে। অত:পর তাদের চলাফেরায় সন্দেহ পরিলক্ষিত হলে সেখানে ডিউটিরত চাটমোহর থানার এসআই জুয়েল তাদের আটক করে থানায় নিয়ে যান।
আটককৃত কিশোরী রুমা গাজীপুর নিকালু এলাকার আব্দুস সাত্তারের মেয়ে ও ছেলে নাটোর লালপুরের তিলকপুর এলাকার পলান হোসেনের ছেলে। এদের নিতে আসা আটককৃত ছেলের তিন বন্ধু হল- লালপুর এলাকার ফজলুর রহমানের ছেলে আলামিন হোসেন (২৪), সাইদার আলির ছেলে রবিউল ইসলাম (২২) ও হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান (২০)।
জানা গেছে, প্রেমের সম্পর্কের কারনে কিশোরী রুমাকে নিয়ে রানা শুক্রবার ভোর রাতে ট্রেন যোগে চাটমোহর স্টেশনে এসে নেমে পড়ে। সেখানে তাদের সিএনজি নিয়ে নিতে আসে ছেলের তিন বন্ধু। সেখানে তাদের চলাফেরায় সন্দেহ হলে সিএনজি সহ পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে সারা দিন চলে ছেলে পক্ষের লোকজনের দেন দরবার। আর এই দেন দরবারে চাটমোহর থানার ওসি তদন্ত শরিফুল ইসলামের সাথে ছেলে পক্ষের নেতৃত্ব দেন লালপুর এলাকার স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ নামের জনৈক ব্যক্তি। অবশেষে গতকাল রাত সাড়ে ৯টায় বিপুল পরিমান অর্থের লেনদেনে মেয়ে পক্ষের অভিভাবক ব্যতিরেকে কিশোরী মেয়েটিকে ঐ ছেলের পরিবারের কাছে হস্থান্তর করেন ওসি তদন্ত শরিফুল ইসলাম। কিশোরী মেয়ে অভিভাবক ব্যতিরেকে ঐ ছেলে সহ তাদের পরিবারের কাছে হস্থান্তরের বিষয়টি জানা জানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, ছেলেদের এবং মেয়েটিকে আটকের বিষয়টি সত্য। এ ঘটনায় কোন প আইনগত ব্যবস্থা গ্রহন করতে না চাইলে পাবনার পুলিশ সুপার স্যার এবং এএসপি চাটমোহর সার্কেল স্যারের সাথে পরামর্শক্রমে ছেলেদের তাদের অভিভাবকদের হাতে এবং রুমা’র অভিভাবকরা তাদের মেয়েকে নিতে অস্বীকৃতি জানালে আমরা মেয়ের বয়স যাচাই-বাছাই করে সে প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে লালপুরের ইউপি সদস্য আব্দুর রশিদের জিম্বায় ছেড়ে দেই। তবে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

এই সংবাদটি 400 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ