ঢাকা |
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
মাত্র চার দিন আগে একে অপরকে ভালবেসে বিয়ে করেছেন তানিয়া (২০) ও তোফাজ্জল হোসেন হৃদয় (২২)। কিন্তু বিধিবাম। বিয়ের সে সুখ সইল না ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তানিয়ার কপালে।
এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর আরেকটি বিয়ের খবর জানতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নববধূ।
শনিবার সকালে ময়মনসিংহের শহরতলী রঘুরামপুর এলাকার একটি বাসা থেকে তানিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী তোফাজ্জল হোসেন হৃদয়কে আটক করেছে পুলিশ।
স্বামী প্রথম বিয়ের খবর গোপন করায় তানিয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে।
হৃদয় একটি বেসরকারি টেক্সটাইল কলেজের ছাত্র এবং তানিয়া শহরের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলার সাইদুর রহমানের ছেলে খন্দকার তোফায়েল আহমেদ হৃদয় প্রেম করে বিয়ে করেন তানিয়াকে। বিয়ের পর উভয়ের পরিবার তাদেরকে মেনে না নেয়ায় তারা সদর উপজেলার রঘুরামপুরে খালার বাড়িতে বসবাস শুরু করে।
এরপর তানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়ের আরও একটি বিয়ের খবর জানতে পারে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর পর তানিয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, তানিয়ার বাবা-মা কেউই বেঁচে নেই। তিনি শহরের চরপাড়া এলাকার এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশুনা করতেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।