ঢাকা |
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭
নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার সারপার ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে হাফিজ মাওলানা কেরামত আলী (র:) স্মৃতি পরিষদ এর পৃষ্ঠপোষকতায় ও তার উত্তরসূরী (নাতী) হাফিজ মাও: শাহিদ আহমদের অর্থায়নে সারপার গ্রামের ১৪০ জন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২৮ডিসেম্বর বৃস্পতিবার সারপার হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে মাদরাসা সুপার মাও: ফয়জুল হকের সভাপতিত্বে গরীব অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশেষ অতিথি ১০নং মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হোসেন খছরু, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির। সারপার ইসলামী সমাজক্যাণ পরিষদের সহসভাপতি ফজল আহমদ ও সেক্রেটারী আব্দুল অদুদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারপার কল্যাণ ট্রাস্ট ইউ.কের সভাপতি ফারুক আহমদ তাপাদার, সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, পূর্ব মুড়িয়া ইসলামিক সোসাইটির সেক্রেটারী জাবেদ আহমদ তাপাদার, ১০ নং মুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন আহমদ,যুবলীগ নেতা ফয়ছল আহমদ, সাঈদুল ইসলাম সাঈদ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সভাপতি আব্দুর রহীম দুদু, সাবেক সভাপতি মাস্টার আয়াজুর রহমান, কমিটির অভিভাবক সদস্য তেরাব আলী, হাজী নিজাম উদ্দিন, হাজী আলকাছ আলী, খলিল উদ্দিন, মাও: হাফিজ আব্দুর রহীম,সারপার বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবু আহমদ হাবিবুল্লাহ, হাজী মাহমুদুল হাছান মাখন, হাফিজ ময়নুল হক , কয়েছ আহমদ তাপাদার, গৌছুল আলম, সারপার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অয়েছুর রহমান, মাদরাসার সহ: সুপার কয়ছর আহমদ, সহ: শিক্ষক আব্দুর রহমান তামেদ, হা: রাহাত আহমদ, মাও: নজরুল ইসলাম, হা: শিহাব উদ্দিন, শিক্ষক নজরুল ইসলাম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।