ঢাকা |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার ৫ সেপ্টেম্বর। ২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দানে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিকভাবে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।
জেলা বিএনপি আজ শনিবার বাদ আসর মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকার দেওয়ানি মসজিদে এক মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করেছে। এ ছাড়া ঢাকায় তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন রয়েছে।
এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে তাঁর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।