শ্রীমঙ্গলে বাড়ছে শীত সাথে বাড়ছে পর্যটক

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৬

শ্রীমঙ্গলে বাড়ছে শীত সাথে বাড়ছে পর্যটক

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধি ::চায়ের রাজধানী নামে  খ্যাত এই শহরটি এবং দেশে শীতের শহর হিসেবে পরিচিত চায়ের রাজধানী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরটি শুধু চা, লেবু, আনারস, রাবার, কাঠ ও খনিজ সম্পদের জন্যই বিখ্যাত নয় বরং এখন পর্যটকদের বিরে বিখ্যাত এই শহরটি অন্যতম কেন্দ্রস্থল ও বিনোদন এবং পর্যটনের বিশাল সম্ভাবনার শহরে পরিনত হয়েছে।
নয়না ভিরাম হাইল- হাওর ও পাহাড়ে মোড়ানো সবুজ-শ্যামল চা-বাগানের সমারোহে প্রতিদিন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘুরতে ও বেড়াতে এবং সবির শুট্টিন করতে পযর্টরা আসেন শ্রীমঙ্গলে। মাত্র কয়েক বছরের ব্যবধানে শ্রীমঙ্গল শহরটি অন্যতম পর্যটন শহর হিসেবে দেশ- বিদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছে।
কেননা এই শহরটিতে রয়েছে,শ্রীমঙ্গলের হাইল- হাওর, বাইক্কা বিল, বধ্যভূমি ৭১, লাউয়াছড়া জাতীয় পার্ক, চা- বাগান,বাংলাদেশের চা গবের্ঘনা বোর্ড, সাত রঙের  চায়ের কেবিন,এবং অনেক পর্যটক দর্শনীয় স্থান ,  প্রভৃতি দর্শনীয় স্থান  গুলো এক নজর দেখার জন্য লোভ সামলাতে পারেন না অনেকেই। এছাড়াও শ্রীমঙ্গলের অন্যান্য পর্যটন স্পট সেই সাথে বিচিত্র সংস্কৃতির আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচার দেখতে এইখানে আসা বিদেশি দর্শনার্থী ও পর্যটকরা বাই-সাইকেল ভাড়া নিয়ে ঘুরে বেড়ান এসব এলাকায়। কেউ বা  ইকো- ট্যুর গাইড সাথে নিয়ে ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন স্পটে। সিএনজি অটোরিক্সা, প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন গুলোও হয়ে উঠে ব্যস্ত। আবার বাসে করে ছুটে আসছে বনভোজন করতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা । শীত বাড়ার সাথে সাথে পর্যটক, দর্শনার্থীদের পদচারনায় শ্রীমঙ্গল শহরটি হয়ে উঠে অন্যরকম এক স্থান ।
আমাদের দেশে শীত শুরুর সাথে সাথে সবকিছুর সাথে পাল্লা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে অতিথি পাখি শ্রীমঙ্গলের বাইক্কা বিলে। যা দেখে মুগ্ধ হন পর্যটকরা। দেশে শীত মৌসুম শুরু হয়েছে। পর্যটকদের ভিড় ধীরে ধীরে বাড়ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল শহরটিতে। ব্যস্হ হয়ে  উঠেছে ট্যুর গাইড, হোটেল- রেস্তোরা, রিসোর্ট, কটেজ, বাংলা আর আবাসিক হোটেল গুলো।
শ্রীমঙ্গলের অন্যতম প্রধান আকর্ষন দেশ- বিদেশে রেইন ফরেস্ট হিসেবে খ্যাত লাউয়াছড়াসহ অন্য দৃস্টিনন্দন পর্যটন কেন্দ্রগুলো ঘুরা আর ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। সেলফিতে মেতে থাকেন ঘুরতে আসা পর্যটকরা। তবে পর্যটনের অপার সম্ভাবনার শ্রীমঙ্গলে পর্যটনের নিরাপত্তা ও সাথে সাথে পাল্লা দিয়েভেড়েই  চলেছে। তবে পর্ঘটক স্থান  গুলোতে  নিরাপত্তা জন্য পুলিশের যোরদার করা হয়, সেদিকে প্রশাসনের কটোর নজর রাখতে  হবে।তাহলে এই শহরটি একদিন বাংলাদেশের অন্যতম পর্যটক স্থান  হিসাবে বিখ্যাত হবে।

এই সংবাদটি 1218 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ