শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিকদের সাথে জগলুল হায়দার এমপির শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিকদের সাথে জগলুল হায়দার এমপির শুভেচ্ছা বিনিময়

ডি এম আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা এস.এম জগলুল হায়দার এর সাথে তার নিজস্ব বাসভবনে শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।
শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সভাপতি এস.কে সিরাজ, সাধারণ সম্পাদক অনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডি এম আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক বিজয় মন্ডল, আমার এমপি এ্যাম্বাসেডর স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ সাংবাদিক নব-নির্বাচিত কার্যকরি কমিটির একটি তালিকা এমপি মহোদয়ের হাতে তুলে দেন। নব-নির্বাচিত কমিটির তালিকা পেয়ে
এমপি জগলুল হায়দার শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের নেতৃবৃন্দ ও কর্তব্যরত সকল সাংবাদিকদের অভিনন্দন জানান।
এমপি জগলুল হায়দার বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনলাইন নিউজ ক্লাব গঠন একটি অভিনব সিদ্ধান্ত। তিনি শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের কাছে আহ্বান করেন।

এই সংবাদটি 467 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ