ময়মনসিংহের গফরগাঁও প্রশাসন -জনগন চোর পুলিশ খেলা চলছে

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ময়মনসিংহের গফরগাঁও প্রশাসন -জনগন চোর পুলিশ খেলা চলছে

ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধি মোঃমোস্তফা কামাল

বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের ফলে মানব জীবনে নেমে এসেছে স্থবিরতা। সেই সাথে মানুষ যেন জীবন মরণ এই দুইয়ের মাঝে বসবাস করছে। বিশ্ব পরিক্রমার যখন এই পরিস্থিতি ঠিক তখনই বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

এমন পরিস্থিতিতে ময়মনসিংহ গফরগাঁও উপজেলার চিত্র একটু ভিন্ন। করোনা বিস্তার রোধে মাঠ প্রশাসনের সজাগ দৃষ্টি থাকলেও সাধারণ জনগনের দিকে তাকালে মনে হয় তারা যেন বাল্যকালের চোর পুলিশের খেলায় মত্ত হয়ে পরেছে। সেনা বাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে প্রতিদিন প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে ঘরমুখি করতে। প্রয়োজন ব্যতিত কেউ যেন বাহিরে ঘোরাফেরা না করে সে লক্ষে প্রচার প্রচারণা থাকলেও মানুষ এখনও অসচেতন ভাবে অবাদ বিচরণ করছে। প্রশাসন আসলে সবাই যার যার মত ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। প্রশাসন চলে গেলে আবার গনজমায়েত সৃষ্টি করছে।

পুলিশকে দেখে জনগনের ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ সর্বদা জনগনের সেবার জন্য নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছে। এই প্রতিকুল পরিবেশের মধ্যে মানুষকে ঘরমুখি করার নির্মিতে রাত দিন কাজ করে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু মানুষকে আরও সচেতন হতে হবে। তারা যদি সচেতন হয় তাহলেই আমাদের এই অঞ্চলের সাধারন মানুষ অনেকটাই ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে।

এই সংবাদটি 519 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ