ঢাকা |
প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দুই আসামি রাশেদ ও নবী গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নিয়ে গেছে পুলিশ।
রাশেদ ও নবী দুজনের বাড়িই রাঙ্গুনিয়া উপজেলায়। আদালতে দেয়া দুই আসামির জবানবন্দিতে রাশেদ এবং নবীর জড়িত থাকার কথা উঠে এসেছে। নবী সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিল। আর রাশেদ ঘটনাস্থলে থেকে খুনিদের পালাতে সহযোগিতা করেছিল।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাশেদ ও নবী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখানে গেলে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ ও নবী মারা যান।
নিহত রাশেদ ও নবীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলে নেয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের কোপ ও গুলিতে নিহত হন মিতু। এ ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।