ঢাকা |
প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
অনলাইনে এক মার্কিন তরুণীর সঙ্গে প্রেম করায় চড়া মূল্য দিতে হলো সৌদি আরবের তরুণ আবু সিনকে।
তাদের এ প্রেমালাপকে দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বিবেচনা করে সৌদি ওই যুবককে গ্রেফতার করে সুন্নী প্রধান দেশটির পুলিশ।
গত সপ্তাহে জামিনে বের হয়ে আসলেও সৌদি এ যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে আট লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থদণ্ড করা হতে পারে।
ইউনাউ নামে একটি অনলাইন কমিউনিটি ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২১ বছর বয়সী তরুণী ক্রিস্টিনার সঙ্গে পরিচয় হয় আবু সিনের।
এরপর থেকেই দু’জনের মধ্যে প্রেমালাপ শুরু হয়। কিন্তু মুসলিম এ দেশটির আইনে কোনও অপরিচিত পুরুষ অপরিচিতা নারীর আলাপচারিতা শাস্তিযোগ্য অপরাধ।
অনলাইনে তাদের সাইবার রোমান্সের সূত্র ধরে গত মাসে আবু সিনকে গ্রেফতার করে সৌদি পুলিশ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।