ঢাকা |
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
মাধবপুরে পিতার হাতে রাজু নামে এক শিশু সন্তান নিহত হয়েছে। পুলিশ ঘাতক পিতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গত ১৩ আগস্ট বিকালে বাড়ি পাশে খেলা করছিল উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের আব্দুল বারেকের শিশুপুত্র রাজু (৪)। খেলারত অবস্থায় তার পিতা আব্দুল বারেক ঝাড়– দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। আহত শিশুকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করে। পরদিন আহতের অবস্থা বেগতিক দেখে ডাক্তার ঢাকা রেফার করতে ঢাকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে নিহতের মা ছালমা বেগম বাদী হয়ে ঘাতক আব্দুল বারেককে আসামী করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।