ঢাকা |
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
ওষুধ প্রশাসন অধিদপ্তর ‘মডেল ফার্মেসি’র এই ‘পাইলট’ প্রকল্পের জন্য ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করেছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. মুস্তাফিজুর রহমান।
সরকার-বেস
রকারি অংশীদারিত্বে (পিপিপি) এসব ফার্মেসি চালু হবে জানিয়ে তিনি বলেন, “এই বছরের মধ্যেই অন্তত ১৫০টি ‘এ গ্রেড’ এবং ২০০০ ‘বি গ্রেড’ ফার্মেসি আনতে পারব বলে আশা করি।
“এসব দোকান ফার্মাসিস্ট নিয়োগসহ ওষুধ বিক্রির সব ধরনের মান বজায় রাখবে। তারা যে ওষুধ বিক্রি করছে সেই ওষুধ সম্পর্কে ক্রেতাদের সংক্ষিপ্ত ধারণাও দেবে।”
ডা. মুস্তাফিজুর বলেন, “যদি সফল হই, আমরা এটাকে ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব।”
এই ব্যবস্থা ভুয়া ও নকল ওষুধ বিক্রি ঠেকাবে বলে মনে করেন তিনি।
সম্প্রতি মানহীন ওষুধ বাজারজাত করায় উচ্চ আদালত থেকে দেশের ৩৪টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশনা আসার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
নির্দেশনা অনুযায়ী এসব কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধ করা হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক ডা. মুস্তাফিজুর রহমান।
সারাদেশে ১ লাখ ২০ হাজার ফার্মেসি ওষুধ প্রশাসনের নিবন্ধিত। এদের মধ্যে এ গ্রেড ফার্মেসিগুলোকে স্নাতক সম্পন্ন করা ফার্মাসিস্ট এবং বি গ্রেড ফার্মেসিগুলোকে ডিপ্লোমা ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।