বীমা খাতের উত্থান ধরে রেখেই সপ্তাহের লেনদেন শেষ

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

বীমা খাতের উত্থান ধরে রেখেই সপ্তাহের লেনদেন শেষ
রাসেল চৌধুরী, ঢাকা:পুঁজিবাজারে বীমাখাতের উত্থান প্রবনতা ধরে রেখেই চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। আগামীকাল হিন্দু ধর্মের জম্নোষ্টমী উপলক্ষে সরকারি ছুটি। এ কারনে কাল বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ। স্বাভাবিক কারনে আজই এ সপ্তাহের শেষ লেনদেন। শেষ দিনেই ২৫টি বীমা কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়ে উত্থান ধারা ধরে রাখলো। এনিয়ে টানা তিন দিন ও চলতি সপ্তাহের বেশির ভাগ দিন উত্থানেই থাকলো বীমা খাত। আজ বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই উর্ধ্বমুখি প্রবনতায় ছিলো বেশির ভাগ বীমা খাতের কোম্পানি। যা শেষ পর্যন্ত ধরে রেখে আজকের লেনদেন শেষ করেছে। সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে আজ ২৫টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ৫৪.৩৪ শতাংশ বীমা কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে এর আগের দিন এ সংখ্যা ছিলো ২১টি। সে হিসেবে গতকালের চেয়ে আজ ৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিকে আজ শেয়ার দর কমেছে ১২টি কোম্পানির। অর্থাৎ ২৬.০৮ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। যা গতকাল ছিলো মাত্র ১৮ টি। অর্থাৎ এক দিনের ব্যবধানে এ সংখ্যা কমেছে ৬টি। আর তালিকাভুক্ত বাকি ৯টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তত রয়েছে। একই সঙ্গে পুঁজিবাজারে আজ একটি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।

আজ বুধবার যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স,  নিটল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স।

যেসব কোম্পানির শেয়ার দর কমেছে- অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্চেন্ট ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পুলার লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

যে সব কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। সেগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বিএনআইসিএল ইন্স্যুরেন্স।

এছাড়া আজ প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিলো।

এই সংবাদটি 645 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ