ঢাকা |
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ১২, ২০১৭
বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউপির পাতন (পুন্নাপাড়া) গ্রামে সংঘর্ষের ঘটনায় নিহত মুহিদুল ইসলাম মিন্টুর ভাই মাশুক আহমদ বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তির নাম আমিনুল ইসলাম তারেক (২২)।
জানা যায়, গত তিন-চারদিন আগে গ্রামের রোমান (৩৬) মসজিদের বিষয় নিয়ে নিহত মিন্টুর ভাই মাশুক আহমদের অগোচরে তাকে নিয়ে কটুক্তি করেন। এ কটুক্তির জেরে দুপক্ষ ভিতরে ভিতরে একে অপরের উপর ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরে গতকাল ঘটনার রাতে মসজিদে লাইট লাগানো নিয়ে শাবুল মাশুক আহমদকে উদ্দ্যেশ্যে করে উত্তেজকমুলক বিভিন্ন কথা-বার্তা বলেন। এতে মাশুক আহমদ ক্ষিপ্ত হয়ে উঠলে দু পক্ষের (পুন্নাপাড়া উত্তর বাড়ি এবং পুন্নাপাড়া দক্ষিন বাড়ি) মধ্যে সংঘর্ষ বাধে।এতে ঘটনাস্থলে ৭জন গুরুতর আহত হন।
গুরুতর আহতরা হলেন, রেজা (২৮), শাহীন (৩৮), শায়দুল (২২) এবং শাবুল (৩৩), রোমান (৩৫) এবং আজিজ (৩৯)। আহতদের মধ্যে গুরুতর আহত মিন্টু ও রেজাকে সিলেট ওসমানীতে স্থানান্তরের সময় পথিমধ্যে মিন্টু মারা যান। রেজা বর্তমানে সিলেটে চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রেজার অবস্থাও আশংকাজনক।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহত মিন্টুর ভাই বাদী হয়ে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।