বিয়ানীবাজারে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

বিয়ানীবাজারে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করলেন শিক্ষামন্ত্রী

আহমদ রেজা চৌধুরী :
বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাত্তরের মুক্তিযুদ্ধকালীন টর্চারসেল-এ ‘মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সদস্য হুমায়ন আহমদ, উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, সহ প্রকৌশলী জহিরুল হক, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদরাসার সুপার মাও. ফয়েজ আহমদ, সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক মো. ফয়জুল হক শিমুল, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, সাংবাদিক রুহেল আহমদ, আহমদ রেজা চৌধুরী, মুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন, পূর্ব মুড়িয়া যুবলীগের সভাপতি আব্দুস সামাদ ও সংবাদকর্মী সাহেদ আহমদ প্রমুখ।
পরে সুধী সমাবেশে মুড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস কুদ্দুছের সভাপতিত্বে ও মুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সাব’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

এই সংবাদটি 1012 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ