বিয়ানীবাজারে জামায়াতের আমিরসহ ৭ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৮

বিয়ানীবাজারে জামায়াতের আমিরসহ ৭ নেতাকর্মী কারাগারে

বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের আমিরসহ ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সূত্রমতে, এ মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে গত ৩ মাস জামিনে ছিলেন।

কারান্তরিণ জামায়াত নেতারা হলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির মাওলানা মোস্তফা উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ আল মামুন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, মিজানুর রহমান, তাইসীর মাহমুদ রাজন, মিজানুর রহমান, সাদিকুর রহমান।

উল্লেখ্য, বিয়ানীবাজার থানা পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় (নং ১৫, তারিখ-২৭/১২/১৭) এখন তারা কারাগারে রয়েছেন।

এদিকে মিথ্যা মামলায় জামায়াত নেতাদের কারাগারে প্রেরণ করায় নিন্দা জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা জামায়াত। তারা অবিলম্বে নেতাদের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।

এই সংবাদটি 472 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ