বিয়ানীবাজারে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তের অনুরোধ

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

বিয়ানীবাজারে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তের অনুরোধ

৩১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বিয়ানীবাজার থানাধীন বাগন এলাকায় সংযুক্ত ছবির অজ্ঞাতনামা ব্যক্তি অসুস্থ অবস্থায় রাস্তার পাশের্^র পরে থাকা অবস্থায় উক্ত ব্যক্তিকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসেন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নীরীক্ষা করে বর্ণিত অজ্ঞাতনামা ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। থানায় পুলিশ সংবাদ পেয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান। যদি কোন লোক সংযুক্ত ছবির ব্যক্তির পরিচয় জানেন, সাথে সাথে বিয়ানীবাজার থানা পুলিশকে (মোবা-০১৮৫৫৪৪৪৪৪৭) অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে, অফিসার ইনচার্জ, বিয়ানীবাজার থানা, সিলেট।

এই সংবাদটি 934 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ