বিজয় উৎসবে মাতোয়ারা দেশ

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

বিজয় উৎসবে মাতোয়ারা দেশ
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, স্বাধীনতা স্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে জাতি শহীদদের স্মরণ করে। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সহস্র কণ্ঠে গীত হয় জাতীয় সঙ্গীত। প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন। আওয়ামী লীগ-বিএনপি বিজয় র‌্যালি বের করে। শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দেশবাসী দিনটি পার করেন। শীর্ষ পর্যায়ের চার যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেছে। এবার পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলেছেন দেশবাসী। –

এই সংবাদটি 675 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ