বাজারে সোনার দাম আরও কমেছে

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

বাজারে সোনার দাম আরও কমেছে

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারটের সোনার ভরিতে দাম এক হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে এই মানের সোনার ভরির দাম পড়বে এখন ৯৮ হাজার ২১১ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রোববার থেকে এটি কার্যকর করা হবে।

এর আগে ২৭ সেপ্টেম্বর সোনার দাম ২২ ক্যারটের সোনা ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমানোর ঘোষনা দেয় বাজুস, যা পরদিন বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। তখন থেকে এই মানের  এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

 

79Shares

এই সংবাদটি 340 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ