ঢাকা |
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫.৪৫ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন জুবায়ের আহমদ আনছারীর ঘনিষ্টজন মাওলানা লুৎফুর রহমান।
তিনি জানান, দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন ইসলামি সুবক্তা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী প্রায় ৫ বছর থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসকদের পরামর্শমতে তিনি মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে গত কয়েক মাস থেকে অবস্থান করছিলেন।
অসুস্থতার কারণে সকল ইসলামি প্রোগ্রাম বাতিল করে দিয়েছিলেন। গত কয়েক দিন ধরে শারিরীক অবস্থা খারাপ থাকার পর আজ বিকেল ৫.৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মাওলানা লুৎফুর রহমান জানান, মৃত্যুকালে জুবায়ের আহমদ আনছারীর বয়স ছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, জুবায়ের আহমদ আনছারী ইন্তেকালে দেশের আলেম সমাজসহ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জুবায়ের আহমদ আনছারীর জানাজা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
তিনি জানান, মাওলানা আনছারীর জানাজা শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়াস্থ জামেয়া রাহমানিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ মাদরাসা তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।