পার্বতীপুরে দুবৃত্তের ছুড়ির আঘাতে গুরুতর আহত এক যুবক

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬

পার্বতীপুরে দুবৃত্তের ছুড়ির আঘাতে গুরুতর আহত এক যুবক

মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি ঃ
রোববার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে পার্বতীপুর (পিডিবি) অফিসের সামনে মুরাদ (২৬) নামের এক যুবককে গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
আহত ব্যক্তি হলেন শহরের মোজাফ্ফরনগর নতুন বাজারের মৃত রফিক উদ্দিনের ছেলে মুরাদ সরকার।
আহত মুরাদ জানান গতকাল সাড়ে ১১টার দিকে পার্বতীপুর (পিডিবি) অফিসের সামনে কে বা কারা ৫ জনের একটি দল আমার গলায় ছোড়া দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলে মাটিতে লুটিয়ে পড়েন।এ সময় এক পথচারীর চিৎকারে তার বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
হাসপাতাল সুত্রে জানা যায়, তার গলায় রক্তক্ষরনের ফলে জ্ঞান হারিয়ে ফেলা অবস্থায় এখানে নিয়ে আসা হয় তার গলায় ৭/৮ সেলাই করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এই সংবাদটি 942 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ