ঢাকা |
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
শাহ আহমদ সাজ ::: সর্বশেষ ক্যালিফর্নিয়ার সান বার্নারডিনোতে সন্ত্রাসী হামলার পর পুরো যুক্তরাষ্ট্র মুসলিম সম্প্রদায় যখন অনেকটা উদ্বিগ্ন। ঠিক সেই সময় গত শুক্রবার জামাইকা মুসলিম সেন্টার কুইন্সে এই প্রথম শান্তি প্রিয় মুসলমানদের পাশে থাকার বার্তা দিলেন নিউইয়র্কে’র সিটি মেয়র এবং সিটির অভিভাবক বিল ডি ব্লাজিও ৷
জামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন শেষে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য বলেন, আমি সবাইকে পরিস্কার করে বলতে চাই। এখানকার মুসলমানরা শান্তি চায়। যুক্তরাস্ট্রের ধর্মপ্রাণ মুসলিমরা দু:খ প্রকাশ করে যখন সন্ত্রাসী হামলা হয় ৷ ১.৬ বিলিয়ন মুসলমান সারা বিশ্বে। এখানকার মুসলিম কমিউনিটি যুদ্ধ ঘোষণা করেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ৷

বিশেষ এই সময়ে মেয়র ব্লাজিও আসায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুসলমান কমিনিউটির সবাই ৷ যারা সন্ত্রাসের সাথে জড়িত তারা কখনো সত্যিকারের মুসলমান হতে পারে না বলে মন্তব্য করেন মুসলিম সেন্টারে আশা সাধারণ মুসল্লিরা ৷ এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।